❒ ভারতীয় গণমাধ্যমের খবর
ধ্রুব ডেস্ক
তারেক রহমান ও নরেন্দ্র মোদী ছবি: ধ্রুব নিউজ
আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এই রাজকীয় আয়োজনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকার প্রধান ও আঞ্চলিক নেতাদের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। তবে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক থাকায় মোদির ঢাকা সফর অনিশ্চিত। পিটিআই আরও জানিয়েছে, মোদির পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা উপ-রাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন।
নির্বাচনে জয়ের পর মোদির অভিনন্দন বার্তার জবাবে বিএনপি তাদের আন্তর্জাতিক নীতি স্পষ্ট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে দলটি জানায়, ‘আমরা পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অঙ্গীকার নিয়ে ভারতের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী।’