Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মনিরামপুরে ট্রাক্টরের ধাক্কায় আহত ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৬:১২ পিএম
মনিরামপুরে ট্রাক্টরের ধাক্কায় আহত ভ্যানচালকের মৃত্যু

প্রতীকী ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মনসুর আলী (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মনসুর আলী রোহিতা গ্রামের কোদলা পাড়ার মৃত ইসমাইল বেপারীর ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল দুপুর ১২টায় রোহিতা স্কুলের পিছনে নিজের ভ্যানের ওপর বসে ছিলেন মনসুর আলী। এসময় একটি মাটিকাটা ট্রাক্টর পিছনের দিকে আসতে গিয়ে অসাবধানতাবশত তার ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে বাম পায়ে গুরুতর আঘাত পান।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউ ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা জানান, মনসুর আলী আগে থেকেই বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)