Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব পদে আখতার

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০২:২৮ পিএম
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব পদে আখতার

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দলের নতুন পুনর্গঠিত কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

​শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদ পুনর্গঠনের এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই নির্বাহী কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। এছাড়া যুগ্ম আহ্বায়কের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বেশ কিছু পরিচিত মুখকে। তারা হলেন— অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।

​অন্যদিকে, দলের সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম জোরদার করতে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে যৌথ দায়িত্ব দেওয়া হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। পাশাপাশি বিশেষায়িত দপ্তর ও কার্যক্রম পরিচালনার জন্য আরও কয়েকজনকে যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন এস.এম. সাইফ মুস্তাফিজ। এ পদে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন— মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির কেন্দ্রীয় কমিটিতে এই পরিবর্তন দলের গতিশীলতা বাড়াতে এবং নতুন রাজনৈতিক মেরুকরণে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)