Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৪ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়ায় দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ০৮:০০ পিএম
বাঘারপাড়ায় দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এ মানবিক কার্যক্রমে মোট ১৪ জন নারী ও পুরুষের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।

রবিবার (১৪ জুন) বিকাল ৪টায় বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বাঘারপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সামাজিক কল্যাণ ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের দুঃখ-কষ্ট লাঘবে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ১৪ জন দুস্থ ও অসহায় নারী-পুরুষের হাতে ৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)