Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্বকাপে কাল মাঠে নামছে ব্রাজিল ও জার্মানি

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৫:১৯ পিএম
আপডেট : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৬:১৪ পিএম
বিশ্বকাপে কাল মাঠে নামছে ব্রাজিল ও জার্মানি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান ২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের লড়াই জমজমাট হয়ে উঠেছে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল রোববার (১৪ জুন) গ্রুপ পর্বের পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও জার্মানিসহ ১০টি দেশ। উত্তর আমেরিকার হাইপ্রোফাইল ভেন্যুগুলোতে বাংলাদেশ সময় রাত ও সকালে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

রোববারের ম্যাচগুলোর সময়সূচি ও বিবরণ নিচে দেওয়া হলো:

কাতার বনাম সুইজারল্যান্ড: গ্রুপ ‘বি’-এর ৮ নম্বর ম্যাচে মুখোমুখি হবে কাতার ও সুইজারল্যান্ড। সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১:০০ টায়।
ব্রাজিল বনাম মরক্কো: গ্রুপ ‘সি’-এর ৭ নম্বর হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের প্রতিপক্ষ শক্তিশালি মরক্কো। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৪:০০ টায়।
হাইতি বনাম স্কটল্যান্ড: সকালের প্রথম ম্যাচে গ্রুপ ‘সি’-এর ৫ নম্বর খেলায় লড়বে হাইতি ও স্কটল্যান্ড। বোস্টনের জিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৭:০০ টায়।
অস্ট্রেলিয়া বনাম তুরস্ক: গ্রুপ ‘ডি’-এর ৬ নম্বর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও তুরস্ক। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল ১০:০০ টায়।
জার্মানি বনাম কিউরাসাও: গ্রুপ ‘ই’-এর ১০ নম্বর ম্যাচে কিউরাসাও-এর মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ১১:০০ টায়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)