Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাজেটে করের বোঝা চাপিয়ে সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করা হয়েছে: এনডিএফ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৫:১১ পিএম
বাজেটে করের বোঝা চাপিয়ে সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করা হয়েছে: এনডিএফ

শনিবার (১৩ জুন) দুপুরে যশোর শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ছবি: ধ্রুব নিউজ

বাজেটে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। সরকারের এই বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে সংগঠনটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১৩ জুন) দুপুরে যশোর শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে সংগঠনটির জেলা শাখা।

শহরের পাইপপট্টি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এনডিএফ’র জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং সদর থানা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাদ আলী লস্কর।

সমাবেশে বক্তারা বলেন, প্রচলিত নয়াঔপনিবেশিক ও আধাসামন্তবাদী রাষ্ট্রব্যবস্থায় প্রণীত বাজেট কখনোই জনবান্ধব হয় না। ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেটের ঘাটতি পূরণে আড়াই লক্ষ কোটি টাকারও বেশি ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যার সুদের ভার শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে। সরকারের নিজস্ব শিল্প বা কৃষিভিত্তিক আয় না থাকায় তারা জনগণের ওপর ভ্যাট ও ট্যাক্সের বোঝা বাড়িয়ে আমলা-পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষা করছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)