শুদ্ধির গান
আর নয় প্রতিশোধ আর নয় যুদ্ধ
আর নয় বসরায় গোলাপ অবরুদ্ধ।।
এসো দুঃখ তাড়াই এসো দু'হাত বাড়াই
কাঁধে কাঁধ রেখে এসো আর নয় ক্রুদ্ধ।।
আর নয় ধিক্কার নয় আর্তচিৎকার
হুঙ্কার ভুলে করি সমাজটা শুদ্ধ।।
ফুল ভেবে ভুল চাষ আর নয় সন্ত্রাস
সেবাদানে বারোমাস হই উদ্বুদ্ধ
আগামীর দিনগুলি হোক পরিশুদ্ধ।।
হচ্ছে কী
সন্ত্রাস দমনের ধুয়ো তুলে
হত্যা করা হচ্ছে মানুষ
বিধবা হচ্ছে নারী এতিম হচ্ছে শিশু
অথচ নারী ও শিশু অধিকার নিয়ে
চেঁচামেচি চলছে সারা বিশ্বে।