Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সুদানের সীমান্ত শহরে ড্রোন হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ১০:৫৭ পিএম
সুদানের সীমান্ত শহরে ড্রোন হামলা, নিহত ১৪

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের সীমান্তবর্তী আল-টিনা শহরে ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তারা।

মঙ্গলবার (২৬ মে) আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এ হামলার জন্য আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হচ্ছে।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে এক বেঁচে যাওয়া ব্যক্তি জানান, আল-টিনা বাজারে খাবার ও চা বিক্রি করা নারীদের একটি জমায়েতকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ১৪টি লাশ উদ্ধার করেন, যাদের বেশিভাগই নারী।

একজন সরকারি কর্মকর্তাও হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণে কাজ চলছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সঙ্ঘাতে দেশটিতে বহু বেসামরিক স্থাপনা, বিশেষ করে বাজারগুলোতে হামলার ঘটনা ঘটছে। এ যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সহায়তা সংস্থাগুলোর মতে, মৃতের সংখ্যা দুই লাখেরও বেশি হতে পারে।

দারফুর অঞ্চলের আল-টিনা শহরটি চলতি বছরজুড়ে আরএসএফের নিয়মিত হামলার মুখে রয়েছে। জাতিসঙ্ঘের খাদ্য নিরাপত্তা বিশ্লেষণ অনুযায়ী, শহরটিতে দুর্ভিক্ষের আশঙ্কা অত্যন্ত বেশি। এ কারণে হাজারো মানুষ ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন।


 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)