কোটচাঁদপুর (ঝিনাইদহ) বৃদ্ধি
সিসি ক্যামেরায় ধরাপড়া দুই কিশোর চোর ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি, মাদক ও কিশোর গ্যাং-এর অপতৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত সোমবার (২৭ এপ্রিল) এশার নামাজের সময় কোটচাঁদপুর সরকারি বয়েজ হাইস্কুল জামে মসজিদের ভেতর থেকে এক ব্যবসায়ীর বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় চুরির দৃশ্য স্পষ্ট ধরা পড়লেও এখন পর্যন্ত কোনো অপরাধীকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে এখন প্রকাশ্যেই মাদক কেনাবেচা ও সেবন চলছে। বিশেষ করে কিশোর গ্যাং-এর সদস্যরা পাড়া-মহল্লায় দলবদ্ধভাবে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে উত্যক্ত করছে। একের পর এক চুরির ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা বা বিশেষ অভিযান পরিচালনা না করায় জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সমাজচিন্তক শফিক শাহিন জানান, অপরাধীরা কোনো বাধাহীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ায় সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযান শুরু করা না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।