Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ যশোরে ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় এড়াতে বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৭:৫২ পিএম
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৮:০১ পিএম
রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় এড়াতে বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে

আজ শুক্রবার বিকেলে যশোর বিডি হলে ছাত্রশিবিরের ‘বাছাইকৃত কর্মী সমাবেশে’প্রধান অতিথির বক্তব্য রাখছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির দায় এড়াতে বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি আরও বলেন, "ক্ষমতা দখলের মানসিকতা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।" উদ্ভূত পরিস্থিতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ক্যাম্পাসে গ্রাফিতি অবমাননা ও হামলার অভিযোগ করে তিনি বলেন,  "গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে শিবিরের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদিকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে দিয়ে সেখানে আপত্তিকর শব্দ লেখা হয়েছে। " তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের উপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে শিক্ষকরাও আহত হন। এছাড়া বিকেলে প্রতিবাদ মিছিলে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পুনরায় হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন তিনি।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি এবং সাধারণ নেতাকর্মীদের ওপর হামলার জন্য ছাত্রদল ও বিএনপিকে অভিযুক্ত করেন।

নূরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, বর্তমান সমাজের বিশৃঙ্খলা ও অন্যায় দূর করার একমাত্র পথ হলো ইসলামী আদর্শ অনুসরণ করা। তিনি বলেন, "ক্ষমতার লিপ্সা নয়, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গড়তে ছাত্রশিবির ও ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে।" এসময় তিনি সাধারণ মানুষকে সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজ শুক্রবার বিকেলে যশোর বিডি হলে ছাত্রশিবিরের ‘বাছাইকৃত কর্মী সমাবেশে’প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু জাফরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর ৫ আসনের সংসদ সদস্য  গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর। উপস্থিত ছিলেন সহকারি সেক্রেটারি মনিরুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী মুকিত, শিবিরের সাবেক শহর সভাপতি এইচ এম শামীম প্রমুখ।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)