Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর বোর্ডে এসএসসি বাংলা ২য় পত্রের পরীক্ষায় বহিষ্কার ২

বিশেষ প্রতিবেদক বিশেষ প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৫:০৭ পিএম
যশোর বোর্ডে এসএসসি বাংলা ২য় পত্রের পরীক্ষায় বহিষ্কার ২

যশোর শিক্ষা বোর্ড ছবি: ধ্রুব নিউজ

যশোর শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন শান্তিপূর্ণ পরিবেশে বাংলা (আবশ্যিক) ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চলতি বছর বোর্ডের অধীনে ১০ জেলার ২৯৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন-এর দপ্তর সূত্রে জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে একজন বাগেরহাটের ফকিরহাট কেন্দ্রের শিক্ষার্থী (রোল নম্বর: ২৩৬/২০২২৯৭) এবং অন্যজন মেহেরপুরের বেতবাড়িয়া কেন্দ্রের শিক্ষার্থী (রোল নম্বর: ৪১৩/২৬৫০০৮)। তাদের দুজনকে নকল করার দায়ে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

বোর্ড সূত্রে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ৪৮২ জন পরীক্ষার্থী, যার হার ১ দশমিক ৩৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার অনুপস্থিতির হার কিছুটা কমেছে। ২০২৫ সালে বাংলা ২য় পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৯ জন শিক্ষার্থী, যার হার ছিল ১ দশমিক ৪৮ শতাংশ।

এ বছর ২৯৯টি কেন্দ্রে বাংলা ২য় পত্রের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ১১ হাজার ৭৪১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লাখ ১০ হাজার ২৫৯ জন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)