Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতে ফিরলেন তানজিম সাকিব

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ১১:১৩ এ এম
কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতে ফিরলেন তানজিম সাকিব

চোট কাটিয়ে দলে ফিরেছেন তানজিম সাকিব ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে বড় চমক হিসেবে ফিরেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

পিঠের চোটের কারণে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি ২৩ বছর বয়সী এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম দুই ম্যাচেও দলের বাইরে ছিলেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিটনেস ফিরে পাওয়ায় শেষ ম্যাচের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক প্যানেল। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে আবুধাবিতে বাংলাদেশের হয়ে শেষবার ওয়ানডে খেলেছিলেন তানজিম।

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। ম্যাচটি শুরু হবে সকাল ১১:০০টায়। ১-১ সমতায় থাকা সিরিজে এই ম্যাচটিই এখন অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।

 

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)