Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শা সীমান্তে মাদক ও মোবাইলসহ ৫ পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রিতিনিধি বেনাপোল (যশোর) প্রিতিনিধি
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৭:৩৭ পিএম
শার্শা সীমান্তে মাদক ও মোবাইলসহ ৫ পাচারকারী আটক

পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছবি: ধ্রুব নিউজ

 যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৮ এপ্রিল) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন—শার্শার গয়ড়া গ্রামের মো. সাবু (৪৪), মো. হায়দার আলী (৩৩), ইউসুফ আলী (৩০), মো. আলমগীর হোসেন (৩৮) এবং ধলদাহ গ্রামের মো. নয়ন মনি (৩৬)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির একটি চৌকস দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে দুই বোতল ভারতীয় উইনিক্স সিরাপ, তিনটি মোবাইল ফোন এবং তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ১০০ টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)