Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সদরে ৪৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ০৮:০৭ পিএম
যশোর সদরে ৪৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

যশোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ

উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষকদের স্বনির্ভর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার বিকেলে যশোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে, যার জন্য সরকারকে ১৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এমনকি বিশ্বব্যাপী তেলের সংকট থাকা সত্ত্বেও দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে এবং কৃষকদের স্বার্থে তেলের দাম বাড়ানো হয়নি।

উন্নত প্রযুক্তির মাধ্যমে অসচ্ছল কৃষকদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছে। এজন্য সরকারকে ১৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। অর্থনীতিকে চাঙ্গা রাখতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কথা বিবেচনা করে তেলের সংকট থাকা সত্ত্বেও দাম বৃদ্ধি করা হয়নি। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার ও বীজ পায় তার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক ৪৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন।

যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশারেফ হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন কৃষকদের ভাগ্যের মান উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তাই বর্তমান বিএনপি সরকারের সাথে কৃষকদের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)