Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জনপ্রতিনিধিদের মাঝে তাকওয়া থাকলে জনগণের অধিকার ক্ষুণ্ণ হবে না : অভয়নগরে গণ ইফতারে এমপি গোলাম রসুল

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ২২ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:২৪ পিএম
জনপ্রতিনিধিদের মাঝে তাকওয়া থাকলে জনগণের অধিকার ক্ষুণ্ণ হবে না : অভয়নগরে গণ ইফতারে এমপি গোলাম রসুল

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফ্রেব্রুয়ারি) বিকেল ৫টায় পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসর নামাজের পর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ইফতারের আগ পর্যন্ত রমজানের গুরুত্ব ও তাকওয়া অর্জনের বিষয়ে আলোচনা করা হয়।

বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর মো. গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম রসুল বলেন, “রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও তাকওয়া বা খোদাভীতির শিক্ষা দেয়। একজন জনপ্রতিনিধির হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, তবে তিনি কখনোই জনগণের হক বা অধিকার অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারেন না।” তিনি আরও যোগ করেন যে, জামায়াতে ইসলামী ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করে না; বরং জনগণের জান-মালের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাই দলটির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরদার শরিফ হোসেন, কর্মপরিষদ সদস্য শরীফ বেলাল এবং অভয়নগর যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা জহুরুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা তৈয়্যেবুর রহমান। সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ছাড়াও এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের পর কয়েক হাজার মানুষ একসাথে ইফতারে শরিক হন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)