Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাওনা টাকাকে কেন্দ্র করে এক যুবক আহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ১২:৫০ পিএম
পাওনা টাকাকে কেন্দ্র করে এক যুবক আহত

পাওনা টাকাকে কেন্দ্র করে এক যুবক আহত ছবি:

যশোর সদর উপজেলার নাজির শংকরপুর এলাকায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল১১টায় যশোর সদর উপজেল নাজির শংকরপুর মাঠপাড়া চাতালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হৃদয় হোসেন (২৬) নাজির শংকরপুর গ্রামের মজিবরের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মোতালেবের ছেলে সাগর (২৭)-এর কাছে হৃদয়ের প্রায় ৭০ হাজার টাকা পাওনা ছিল। দীর্ঘদিন ধরে টাকা ফেরত চেয়ে আসলেও অভিযুক্ত সাগর তা পরিশোধ করেননি। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার দিন পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাগর ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে হৃদয়ের ওপর হামলা চালায়। এ সময় হৃদয়ের মাথা ও পায়ে এলোপাতাড়ি কোপ দেওয়া হলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতের শরীরে একাধিক কাটা জখম থাকলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)