Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি বেনাপোল (শার্শা) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০২:৩৪ পিএম
বেনাপোলে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় ছবি: ধ্রুব নিউজ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একুশের প্রথম প্রহর থেকে শুরু করে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বেনাপোল পৌর বিএনপি ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)।

শুক্রবার দিবাগত একুশের প্রথম প্রহরে বেনাপোল পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারতসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এদিকে শনিবার সকাল সাড়ে আটটার দিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলীর নেতৃত্বে শ্রমিকরা মিছিলে মিছিলে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন নুরুজ্জামান লিটন, ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ট্রাক শ্রমিক ইউনিয়ন ২৪০৬-এর সভাপতি ইয়াকুব আলি ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)