Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ২৭ নভেম্বর থেকে তিন দিনব্যাপী জেলা ইজতেমা, লক্ষাধিক মুসল্লির সমাগমের আশা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৮:০৪ পিএম
যশোরে ২৭ নভেম্বর থেকে তিন দিনব্যাপী জেলা ইজতেমা, লক্ষাধিক মুসল্লির সমাগমের আশা

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে ছবি: ভিডিও থেকে নেওয়া

যশোর উপশহর মারকাজে আগামী ২৭ নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। তাবলিগ জামাতের মূলধারার আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী হিসেবে পরিচিত মাওলানা নিজামুদ্দিনের অনুসারীদের উদ্যোগে এ ইজতেমার আয়োজন করা হচ্ছে। এতে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় এক লাখ মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
ইজতেমার জিম্মাদার ইয়ামিনুর রহমান জানান, শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে।
ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মাঠজুড়ে প্যান্ডেল নির্মাণ ও শামিয়ানা টানানোর কাজ চলছে পুরোদমে। আগত মুসল্লিদের অবস্থানের সুবিধার্থে মাঠে সাতটি খিত্তা নির্ধারণ করা হয়েছে। যশোরের সাত উপজেলা থেকে আসা মুসল্লিরা এসব খিত্তায় অবস্থান করবেন।
মুসল্লিদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্যানিটেশন ও পানি সরবরাহের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজতেমা মাঠে ২০০টি টয়লেট, চারটি প্রস্রাবখানা এবং অজুর জন্য ৫০০টি পানির ট্যাপ স্থাপন করা হবে। পাশাপাশি পুরো মাঠে মাইক ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে।
ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় চৌকিদাররা দায়িত্ব পালন করবেন। সার্বিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে আয়োজকরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন।
আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে এবারের জেলা ইজতেমা সম্পন্ন হবে এবং এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণ ঘটবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)