Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৪০০ কম্বল দিয়ে শীতার্ত মানুষের পাশে 'আশা'

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৫:৪৫ পিএম
৪০০ কম্বল দিয়ে শীতার্ত মানুষের পাশে 'আশা'

যশোর জেলা প্রশাসকের নিকট ৪০০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ ছবি: ধ্রুব নিউজ

প্রতি বছরের ন্যায় এ বছরও শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে যশোর জেলা প্রশাসকের নিকট ৪০০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল হস্তান্তর করা হয়।কম্বলহস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
আশা’র পক্ষে উপস্থিত ছিলেন যশোর সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ ফিরোজ আহমদ, যশোর সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার তুষার কান্তি বিশ্বাস, আশা যশোর সদর-০১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আতাউর রহমান, সদর-০২ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল করিম, সদর-০১ ব্রাঞ্চের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার শেখ রেজাউল ইসলাম এবং সদর-০২ ব্রাঞ্চের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার শেখ আহাদুজ্জামান।
অনুষ্ঠানে আশা’র কর্মকর্তারা জানান, শীত মৌসুমে জেলার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে প্রতি বছরই এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত এসব কম্বল প্রকৃত শীতার্তদের মাঝে পৌঁছে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তারা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)