Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কেপ ভার্দেতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২৫ জনের মৃত্যু, দেশজুড়ে শোক

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ১২:২২ পিএম
কেপ ভার্দেতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২৫ জনের মৃত্যু, দেশজুড়ে শোক

ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন, যাদের বড় একটি অংশই স্কুল শিক্ষার্থী। পাহাড়ি আঁকাবাঁকা সড়ক ধরে যাওয়ার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা ‘ইনফোরপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ৩২ জন আরোহী নিয়ে বাসটি সাঁও ফিলিপ শহরের দিকে ফিরছিল। ফোগো দ্বীপে পৌঁছানোর পর পাহাড়ি বিপজ্জনক পথ অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি প্রায় ৩০ মিটার গভীর খাদে তলিয়ে যায়।

দুর্ঘটনার স্থানটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়ে। এতে দুর্ঘটনাস্থলেই চালকসহ বহু আরোহীর মৃত্যু হয়। পরবর্তীতে উদ্ধারকারীরা আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফোগো দ্বীপের ‘সাও ফ্রান্সিসকো দে আসিস’ আঞ্চলিক হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন আহতদের অনেকের অবস্থাই সংকটাপন্ন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভয়াবহ এই ট্র্যাজেডিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশজুড়ে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার। কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)