Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অলিখিত লক ডাউনে ইসলামাবাদ

ধ্রুব ধ্রুব
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ০৩:০১ পিএম
অলিখিত লক ডাউনে ইসলামাবাদ

ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অত্যন্ত সংবেদনশীল ও জটিল আলোচনা শুরু হতে যাচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। স্থানীয় সময় আজ শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে। বৈঠকটি হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে।

তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, সম্ভবত ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করবে, এরপর সম্ভাব্য আলোচনা শুরু হবে। সে অনুযায়ী বিকেলে আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই আলোচনায় অংশ নিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে ৭১ সদস্যের একটি বিশাল প্রতিনিধিদল এখন পাকিস্তানে অবস্থান করছে।

এদিকে ঐতিহাসিক আলোচনার আগে পাকিস্তানের ব্যস্ততম রাজধানী ইসলামাবাদের রাস্তাগুলো জনশূন্য হয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছে। এতে সর্বত্র অলিখিত লক ডাউনের চিত্র ফুটে উঠেছে।  এএফপি

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)