Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুর হাসপাতালে সেবার মান বাড়াতে সমন্বিত উদ্যোগ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০২:৪০ পিএম
কোটচাঁদপুর হাসপাতালে সেবার মান বাড়াতে সমন্বিত উদ্যোগ

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। ছবি: ধ্রুব নিউজ

 ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি কমিয়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা’য় এ তাগিদ দেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে কোনো ধরনের অযথা ভোগান্তির শিকার না হন এবং স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে।”

তিনি আরও বলেন, “হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী চিকিৎসাসেবা পৌঁছে দিতে সবার সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানভীর জামান প্রতীকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান এবং কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান। এ ছাড়া কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে পারস্পরিক সমন্বয়, জবাবদিহি নিশ্চিতকরণ এবং নিয়মিত এ ধরনের সমন্বয় সভা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)