Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ০৯:৩৩ এ এম
আপডেট : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ১০:২১ এ এম
যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

দেশের তিন জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ বুধবার দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তিন জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)