Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় জে টি কে ইউ দাখিল মাদ্রাসা চালুর উদ্যোগ, জানুয়ারিতে পাঠদান

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ১০:১৩ এ এম
আপডেট : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ১০:১৫ এ এম
চৌগাছায় জে টি কে ইউ দাখিল মাদ্রাসা চালুর উদ্যোগ, জানুয়ারিতে পাঠদান

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভা। ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জে টি কে ইউ দাখিল মাদ্রাসায় পুনরায় শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে মাদ্রাসাটিতে নিয়মিত পাঠদান শুরু হবে। তার আগে ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের প্রস্তুতি নিশ্চিত করতে আজ রোববার (১১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বিশেষ কোচিং ক্লাস।

গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা জানান, নিয়মিত পাঠদান শুরুর আগেই নতুন শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম গতিশীল করতে মাঠে নামবেন শিক্ষকেরা।

চৌগাছা সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক কামারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. আলাউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আলাউদ্দিন বলেন, "মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নতুন করে এগিয়ে নিতে শিক্ষকদের আন্তরিকতা ও সর্বাত্মক প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থী বাড়াতে শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা তুলে ধরতে হবে।" একই সঙ্গে আগামী জানুয়ারি থেকে শিক্ষকদের নিয়মিত সম্মানী দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল হালিম চঞ্চল মৃধা, প্রেসক্লাব চৌগাছার সাংবাদিক এম এ মান্নান ও মাওলানা ফখরুল ইসলাম।

মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসাইনের পরিচালনায় সভায় প্রতিষ্ঠানের সহ-সুপার, শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)