Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পিস স্কুলে ৩ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ১১:১৫ পিএম
পিস স্কুলে ৩ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

ছবি: ধ্রুব নিউজ

যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ৩ দিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কর্মশালা শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করছেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের ট্রেইনার মুজিবুর রহমান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামালসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা ও জ্ঞান সমৃদ্ধ করতে এ ধরনের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান আরও প্রাণবন্ত, আধুনিক ও কার্যকর হবে যা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)