চৌগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে এক দস্যুতা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে লুণ্ঠিত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১২টার দিকে চৌগাছা থানার এসআই উত্তম কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চৌগাছা থানার দস্যুতা মামলার (মামলা নং-৩৭, তারিখ: ৩০/০৫/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯২ পেনাল কোড) এজাহারনামীয় আসামি ভাদড়া গ্রামের সেলিমকে ছোট আন্দুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি ও হেফাজত থেকে মামলার লুণ্ঠিত একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে থানা এলাকায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।