Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাসায় ঢুকে দুর্বৃত্তদের হামলা, আহত ১

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ১০:০৪ এ এম
বাসায় ঢুকে দুর্বৃত্তদের হামলা, আহত ১

দুর্বৃত্তদের হামলার শিকার ইসমাইল হোসেন নয়ন ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরে ভাড়া বাসায় ঢুকে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে গুরুতর জখম করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৮ এপ্রিল) ভোররাত ৪টার দিকে যশোর সদর উপজেলার চাচড়া ডালমিল এলাকার তেতুলতলায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাসিন্দা ৩১ বছর বয়সী ইসমাইল হোসেন নয়ন। তিনি  বেসরকারি ওষুধ কোম্পানি ‘রেডিয়েন্ট’-এর রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত এবং কর্মসূত্রে যশোর শহরের চাচড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইসমাইল হোসেন নয়ন তার কক্ষে ঘুমিয়ে ছিলেন। ওই সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি  জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার পেটের বাম পাশে ও বাম কাঁধে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত ও জখম হন।

দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)