Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সীমান্তে ৫ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ,২০২৬, ০৮:৫৩ পিএম
যশোর সীমান্তে ৫ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ

বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

যশোর সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৩ হাজার ৪৫০ টাকা।

শনিবার (২৮ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আওতাধীন মাসিলা বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২ ব্যাগ ভারতীয় বাগদা চিংড়ির পোনা, ৫টি শাড়ি এবং ১১টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচারের সঙ্গে জড়িত। সেই তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল অভিযান চালিয়ে এই মালামাল উদ্ধার করে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)