Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

চৌগাছা যশোর প্রতিনিধি চৌগাছা যশোর প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০১:৩৭ এ এম
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি ছবি:

যশোরের চৌগাছায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আইয়ুব হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার কিসমতখানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কিসমতখানপুর গ্রামের বাসিন্দা আইয়ুব হোসেন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরে বিষয়টি সন্ধেহ হলে স্থানীয়রা  উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে পুকুর থেকে উদ্ধার করে ডাঙ্গায় তোলা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)