Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২০২৬ বিশ্বকাপ: ২৬ সদস্যের দল ঘোষণা করলো কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৩:৪৯ পিএম
২০২৬ বিশ্বকাপ: ২৬ সদস্যের দল ঘোষণা করলো কলম্বিয়া

বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন কলম্বিয়ান সেনসেশন হামেস রদ্রিগেজ ছবি: এম এল এস

হতাশাজনক এক মৌসুম কাটানোর পরও অভিজ্ঞতার জোরে কলম্বিয়ার বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেজ। মেজর লিগ সকারে (এমএলএস) মিনেসোটা ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে প্রথম ১৫ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে শুরুর একাদশে ছিলেন তিনি। সব মিলিয়ে মাঠে কাটিয়েছেন মাত্র ১৯৪ মিনিট। তবে মাঠের পারফরম্যান্স যেমনই হোক না কেন, ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছেন কলম্বিয়ার কোচ নেস্তর লরেনৎজো।

​গত মার্চে ফ্রান্সের বিপক্ষে কলম্বিয়ার ৩-১ গোলে হারার ম্যাচটিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রদ্রিগেজ। মারাত্মক পানিশূন্যতার কারণে তাঁকে তিন দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, তিনি পেশি ক্ষয়জনিত প্রাণঘাতী রোগ 'র‌্যাবডোমায়োলাইসিস'-এ ভুগছেন। তবে তাঁর বর্তমান ক্লাব মিনেসোটা ইউনাইটেড এই দাবি কঠোরভাবে নাকচ করে দেয়। ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এই তারকা চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেন।

​হামেস রদ্রিগেজের অফ-ফর্মের দিনে কলম্বিয়া শিবিরের সবচেয়ে বড় স্বস্তির নাম লুইস দিয়াজ। বায়ার্ন মিউনিখের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। জার্মান ক্লাবটির হয়ে ঘরোয়া ডাবল (দুটি শিরোপা) জেতার পথে ৫১ ম্যাচে ২৬টি গোল ও ২৩টি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড।

​বিশ্বকাপের গ্রুপ পর্বে কলম্বিয়ার প্রতিপক্ষ

​২০২২ বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়া কলম্বিয়া এবার কনমেবল অঞ্চলের বাছাইপর্বে সরাসরি তৃতীয় হয়ে বিশ্বমঞ্চের টিকিট কেটেছে। আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের, যা শেষ হবে ১৯ জুলাই।

​গ্রুপ পর্বে কলম্বিয়ার ম্যাচের সময়সূচি:

​১৮ জুন: বনাম উজবেকিস্তান (প্রথম ম্যাচ)

​২৪ জুন: বনাম ডিআর কঙ্গো (দ্বিতীয় ম্যাচ)

২৮ জুন: বনাম পর্তুগাল (গ্রুপ পর্বের শেষ ম্যাচ)

কলম্বিয়ার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

​গোলকিপার: কামিলো ভার্গাস, আলভারো মনতেরো, দাভিদ অসপিনা।

​ডিফেন্স: দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলের দিত্তা, দানিয়েল মুনিওস, সান্তিয়াগো আরিয়াস, ইয়োহান মোহিকা, দেইভার মাচাদো।

​মিডফিল্ড: রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানিও, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফের্নান্দো কুইন্তেরো, হামেস রদ্রিগেজ, হামিন্তন কাম্পাজ।

এ্যাটাক: হুয়ান কামিলো হার্নান্দেস, লুইস দিয়াজ, কার্লোস আন্দ্রেস গোমেস, জন কর্দোবা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)