❒ টি-২০ সুপার এইট
ধ্রুব ডেস্ক
টি-২০ সুপার এইট প্রথম ম্যাচে পাকিস্তান-নিউজিল্যান্ড আজ মুখোমুখি হচ্ছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ছবি: সংগৃহীত
দুই দল অবশ্য বেশ পরিচিত প্রতিপক্ষ। গত আড়াই বছরে দল দু’টি সব ফরম্যাট মিলিয়ে মুখোমুখি হয়েছে ৪১ বার, যার মাঝে ২৪টি ম্যাচই ছিল টি-টোয়েন্টি। এই ২৪ দেখায় অবশ্য বেশ পিছিয়ে আছে পাকিস্তান, মাত্র ৯ জয় তাদের। একটা ম্যাচ পরিত্যক্ত হয়। বাকি ১৪ ম্যাচে জয় কিউইদের। শেষ ৫ ম্যাচেও ৪ জয় তাদের।
প্রথমবারের মতো এবার মাঠে গড়িয়েছে ২০ দলের বিশ্বকাপ। তবে গ্রুপ পর্ব শেষে এখন শিরোপার লড়াই টিকে আছে কেবল আট দলের মাঝে। যাদের নিয়ে আজ থেকে শুরু হচ্ছে সুপার এইট পর্ব।
এই পর্বের প্রথম ম্যাচে শনিবার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ-২ এর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে দুই দলের লড়াই।
গ্রুপ পর্বে দুই দলের পারফরম্যান্সেই ছিল ওঠানামা। গ্রুপ রানার্সআপ হয়েছে দুই দলই। ‘এ’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটে নাম লেখায় পাকিস্তান।
যেখানে ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে জয় পায় বাবর-আফ্রিদিরা।
অন্যদিকে ‘ডি’ গ্রুপ থেকে ৪ ম্যাচে ৩টিতে জিতেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার বিপক্ষে প্রত্যাশিত জয় পায় নিউজিল্যান্ড।
গ্রুপ পর্বের ব্যর্থতা ভুলে দুই দলই সুপার এইটে ভালো করতে মুখিয়ে আছে। আর পেছনে ফিরে তাকাতে চায় না।
দুই দল অবশ্য বেশ পরিচিত প্রতিপক্ষ। গত আড়াই বছরে (অক্টোবর ২০২২ থেকে মার্চ ২০২৫) দুই দল সব ফরম্যাট মিলিয়ে মুখোমুখি হয়েছে ৪১ বার। যার মাঝে ২৪টি ম্যাচই ছিল টি-টোয়েন্টি।
এই ২৪ দেখায় অবশ্য বেশ পিছিয়ে আছে পাকিস্তান, মাত্র ৯ জয় তাদের। একটা ম্যাচ পরিত্যক্ত হয়। বাকি ১৪ ম্যাচে জয় কিউইদের। শেষ ৫ ম্যাচেও ৪ জয় তাদের।
সব মিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। আজকের ম্যাচটি হতে যাচ্ছে দুই দলের ৫০তম টি-টোয়েন্টি।
এর মাঝে নিউজিল্যান্ড ২৩টিতে ও পাকিস্তান ২৪টি ম্যাচে জয় পায়। বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। আর বিশ্বকাপের মঞ্চে দুই দল এখন পর্যন্ত খেলেছে ৭ ম্যাচ। যেখানে ৫ জয় পাকিস্তানের, ২ বার জিতেছে কিউইরা।
দলগত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবশ্য পাকিস্তানের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। দলটির অবস্থান যেখানে চার, সেখানে পাকিস্তানের অবস্থান ছয় নম্বরে।
তবে আজ একটা জায়গায় নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে পাকিস্তান। শ্রীলঙ্কার কন্ডিশন ও কলম্বোর প্রেমাদাসার উইকেট সাহায্য করবে সালমান আগার দলকে।
ভারতের মাটিতে গ্রুপ পর্ব খেলে সুপার এইট খেলতে শ্রীলঙ্কায় পা রেখেছে নিউজিল্যান্ড। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে কলম্বোয় ঘাঁটি গেড়েছ আছে পাকিস্তান। তাই ভেন্যু এখন পাকিস্তানের নখদর্পনে।