Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে সার সংকট-দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৫:১৯ পিএম
কোটচাঁদপুরে সার সংকট-দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

ছবি: ধ্রুব নিউজ

সার সংকট, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সন্ত্রাস, চাঁদাবাজি ও সার ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার মো. আজিজুর রহমান।

উপজেলা জামায়াতের সাংগঠনিক নেতৃত্বে রয়েছেন ভারপ্রাপ্ত আমির মাস্টার মো. আজিজুর রহমান এবং সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান। পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন পর্যায়ের সাবদারপুর ইউনিয়নের আমির মাওলানা নুরুন্নবী, দোড়া ইউনিয়নের মাওলানা আব্দুর রাজ্জাক, কুশনা ইউনিয়নের মাওলানা আতিকুর রহমান, বলুহর ইউনিয়নের মো. শাহ আলম এবং এলাঙ্গী ইউনিয়নের মো. জাহিদুল ইসলাম আউয়াল।

মানববন্ধনে বক্তারা বলেন, সার সংকটের কারণে কৃষকেরা চাষাবাদে ভোগান্তিতে পড়ছেন। অন্যদিকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বক্তারা সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান। একই সঙ্গে কৃষকের স্বার্থ রক্ষা ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এ সময় ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের বিরুদ্ধে স্লোগান দেন। কর্মসূচি থেকে অবিলম্বে সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম কমানো এবং সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)