Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল বন্দরে দুর্ঘটনায় নিহত ও আহত দুই শ্রমিকের পরিবারের পাশে ইউএনও

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৩:০২ পিএম
বেনাপোল বন্দরে দুর্ঘটনায় নিহত ও আহত দুই শ্রমিকের পরিবারের পাশে ইউএনও

বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোডের সময় দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত দুই শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে শার্শা উপজেলা প্রশাসন। ছবি: ধ্রুব নিউজ

বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোডের সময় দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত দুই শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে শার্শা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত শ্রমিক রবিউল ইসলামের পরিবারের হাতে ২০ হাজার টাকা এবং গুরুতর আহত শ্রমিক আখতারুজ্জামানের পরিবারের হাতে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা প্রদান করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

সহায়তা হস্তান্তরের সময় নিহত রবিউল ইসলামের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, "দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। কর্মক্ষেত্রে তাঁদের এমন মর্মান্তিক পরিণতি গভীরভাবে কষ্টদায়ক। সরকারি এই সহায়তা স্বজন হারানোর অপূরণীয় ক্ষতি পূরণ করতে না পারলেও কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর একটি ছোট্ট প্রয়াস মাত্র।" সাধারণ মানুষের যেকোনো বিপদে উপজেলা প্রশাসন পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি মো. তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলী উপস্থিত ছিলেন।

পরে শ্রমিক ইউনিয়নের নেতারা নিহত রবিউল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত আখতারুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দরে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)