Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৮:৫৯ পিএম
বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়। ছবি: ধ্রুব নিউজ

বৃহত্তর যশোরের  বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) আসরের নামাজ শেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এরআগে হাসপাতাল থেকে তার মরদেহ শহরের রেল বাজার সংলগ্ন তার নিজ বাসভবনে নেয়া হলে বিএনপি'র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও মুজিব বাহিনীর উপপ্রধান রবিউল আলম, বীরমুক্তিযোদ্ধা, প্রতিবেশীসহ সর্বস্তরের রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সেখানে ছুটে যায় এবং শোক শন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরদেহে বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, গার্ড অব অনার প্রদান শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কাজীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর ছেলের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
নামাজে জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় সরকারের পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হুসাইন, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপি'র সভাপতি অ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, মুজিব বাহিনীর উপপ্রধান রবিউল আলম, বাসদ নেতা হাসিনুর রহমান, জামায়াত নেতা ভিপি আব্দুল কাদের, জেলা জাসদের সহসভাপতি আহসান উল্লাহ ময়নার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড আবুল কায়েস, শরীফ আহমেদ বাপ্পি, মোস্তাফিজুর রহমান বাবর, আবুল বাসার মুকুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচএম মুযহারুল ইসলাম মন্টু, বর্তমান সদস্য সচিব আব্দুল মালেক, যশোর ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, নাট্যকলা সম্পাদক আলমগীর হোসেন বাবু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ হারুন অর রশিদ, সাইফুল ইসলাম তুহিন, ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক অ্যাড এনামুল হক, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক তসলিম উর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাবেক সভাপতি সাজ্জাদ গনি খান রিমন, বীর মুক্তিযোদ্ধা জন্মবার্ষিকী উদযাপন পর্ষদ যশোরের আহবায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব আনোয়ারুল করীম সোহেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক অ সানোয়ার আলম খান দুলু, উদীচী যশোরের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরু, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, যশোর সাহিত্য পরিষদের সভাপতি শাহীন ইকবাল, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, জাতীয় গণতান্ত্রিক পার্টি সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন অমিত, জেলা ওয়ার্কার্স পার্টির অনুপ কুমার পিন্টু, কর্নেল জামিল স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল প্রমুখ।
এসময় জেলা প্রশাসনের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাসদ, ওয়ার্কার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বীর মুক্তিযোদ্ধা জন্মবার্ষিকী উদযাপন পর্ষদ, যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহ, যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ, ইনস্টিটিউট নাট্যকলা সংসদ, উদীচী যশোর, চাঁদের হাট যশোর, কিংশুক, তির্যক, স্পন্দন, পুনশ্চ, জেলা পূজা উদযাপন পর্ষদ, বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

আজ সকালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)