Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার আয়োজনে ফল উৎসব

সৈয়দ ইকবাল হাসান,অভয়নগর প্রতিনিধি সৈয়দ ইকবাল হাসান,অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৯:২৯ পিএম
তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার আয়োজনে ফল উৎসব

এক’শ প্রজাতির ফল উৎসব ছবি: সৈয়দ ইকবাল হাসান

যশোরের অভয়নগর উপজেলায় তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার (১১ জুন) সকালে উৎসব মুখর পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীরা নিজ হাতে সংগ্রহ করা দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফল নিয়ে উৎসবে অংশ নেন। প্রদর্শনীর আয়োজনে প্রায় ১’শ প্রজাতির ফলের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক ও আনন্দদায়ক অভিজ্ঞতা হিসেবে পরিণত হয়।

প্রতিষ্ঠানটির প্রধান হাফেজ মো. ওবায়দুল্লাহ বলেন, "শিক্ষার্থীরা নিজেদের নিয়ে আসা ফল প্রদর্শন করছে, যা তাদের মধ্যে দায়িত্ববোধ ও সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করছে। এছাড়া ফল সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বাড়ানো এবং অংশগ্রহণ উৎসাহিত করার জন্য প্রদর্শনীর সঙ্গে পুরষ্কার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।"এসময় উপস্থিত অভিভাবকরা বলেন, "আমরা এমন আয়োজন প্রতি বছর দেখতে চাই। আমাদের বাচ্চারা এমন অনুষ্ঠানে অংশ নিতে চায়,তারা অনেক উপভোগ করে।" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালেক প্রমুখ, উৎসবের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। উৎসবটি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পুষ্টি সচেতনতা এবং ফলের প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)