Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৭:২৯ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম

রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির আয়োজিত সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জ্বালানি খাতের অচলাবস্থার জন্য স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে দায়ী করে অবিলম্বে তাঁদের পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। গত সাত মাসে এই দুই গুরুত্বপূর্ণ খাতে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

​শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

​বক্তব্যে নাহিদ ইসলাম দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের সার্বিক পরিস্থিতিতে সাধারণ জনগণ আজ চরম দিশেহারা ও অসহায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এনসিপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই গণবিরোধী ও অগণতান্ত্রিক সরকারের কাছ থেকে জনগণের ন্যায্য অধিকার আদায় করতে হলে সর্বাত্মক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

​সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও মন্ত্রীদের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, এই সামগ্রিক ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে নিজের কাঁধে নিতে হবে। বিশেষ করে গত সাত মাসে আইনশৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থ হওয়ার পরও স্বরাষ্ট্রমন্ত্রী মূল সমস্যা সমাধান না করে সংবিধান সংশোধন ও রদবদল নিয়ে ব্যস্ত রয়েছেন, যা মূলত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পন্থায় জনগণের মৌলিক অধিকার হরণ করারই একটি চক্রান্ত। নীতিগতভাবে তাঁর এই পদে বহাল থাকার আর কোনো অধিকার নেই।

​একই সঙ্গে জ্বালানিমন্ত্রীর কঠোর সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, গত সাত মাসে জ্বালানি সংকট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপই দেখা যায়নি। এই খাতে চরম অব্যবস্থাপনা সত্ত্বেও সরকারের কোনো তৎপরতা নেই, এমনকি জ্বালানিমন্ত্রী এ নিয়ে কোনো কথা পর্যন্ত বলছেন না। ফলে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য জ্বালানিমন্ত্রীরও অবিলম্বে পদত্যাগ করা উচিত।

​রাজধানীতে আয়োজিত এনসিপির এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)