Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভাষা দিবসে যশোরে জামায়াত ইসলামীর আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:৩৯ পিএম
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:৪৫ পিএম
ভাষা দিবসে যশোরে জামায়াত ইসলামীর আলোচনা সভা

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে জামায়াতের ভাষার দিবসের আলোচনা ছবি: ধ্রুব নিউজ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া শুরু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই কর্মসূচির শুরু হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক মো. গোলাম রসুল।

যশোর শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দফতর সম্পাদক নূর আলী নূর মামুন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক অধ্যাপক হাসিম রেজা, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, শহর নায়েবে আমীর অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ,  শহর সেক্রেটারিেইমরান হুসাইন, কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আশরাফ আলী প্রমুখ।

বক্তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)