ধ্রুব ডেস্ক
হজযাত্র্রী ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দররোববার পর্যন্ত ৮৭টি ফ্লাইটে মোট ৩৪ হাজার ৯৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমানসহ দেশি-বিদেশি তিনটি এয়ারলাইন্সের এসব ফ্লাইটে যাত্রী পরিবহন করা হয় বলে আশকোনা হজ অফিস সূত্রে জানাগেছে। ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
জানাগেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৫ হাজার ২৯৯ জন, সৌদিয়ার ৩২টি ফ্লাইটে ১৫ হাজার ৫০৭ জন এবং ফ্লাইনাসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
আশকোনা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনের দেয়া তথথ্যমতে,, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেবেন।
এখনো পর্যন্ত প্রাপ্ত খবরে জানাগেছে, হাজিদের থাকা খাওয়ায় কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। অতিরিক্ত গরমের প্রভাব থাকলেও ইবাদত বন্দেগীতে তাদের কোনো সমস্যা হচ্ছে না।
ধ্রুব/টিএম