Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় ৩৮০ বোতল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

চৌগাছা প্রতিনিধি চৌগাছা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০১:৩৪ পিএম
চৌগাছায় ৩৮০ বোতল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে উপজেলার চৌগাছা বাকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলমগীর হোসেন ওরফে আলম (৫৪) চৌগাছা বাকপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন ওরফে ভদুর ছেলে।

পুলিশ জানায়, চৌগাছা থানাপুলিশের একটি চৌকস দল বাকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আলমগীর হোসেনকে তার বসতবাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর থেকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত পৌনে ৯টার দিকে জব্দতালিকার মাধ্যমে উদ্ধারকৃত এই মাদক জব্দ করে পুলিশ।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)