Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ০২:৫১ পিএম
জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়ি আটক

ছবি: সংগৃহীত

জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়িকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার গভীর রাতে যশোর সদরের মালঞ্চি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শহরের আরএন রোডের বাসিন্দা ঝালকাটি জেলার রাজাপুর উপজেলার মোল্লাবাড়ি গ্রামের মৃত রাশেদ মোল্লার ছেলে তোফাজ্জেল মোল্লা টুকু, একই উপজেলার জীবনদাসকাঠী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে নাছির উদ্দিন, সাতক্ষীরার পাটকেলঘাটা বলফিল্ড এলাকার শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ জাকির হোসেন ও যশোর সদরের শানতলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে নূরে আলম সিদ্দিকী মিন্টু।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, তদন্ত ওসি কাজী বাবুল ও ওসি অপারেশন মমিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মালঞ্চি এলাকার মফিজের বাড়িতে অভিযান চালান।  এ সময় জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কয়েকজন জুয়াড়ি। উদ্ধার করা হয় জুয়া খেলা সরঞ্জামাদি। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)