Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাফসান জানি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ০২:১১ পিএম
আপডেট : রবিবার, ২৪ মে,২০২৬, ০৩:২৪ পিএম
মনিরামপুর  স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাফসান জানি গ্রেফতার

ডা. রাফসান জানি। ছবি: সংগৃহীত

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচিত মেডিকেল অফিসার ডা. রাফসান জানিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে যশোর উপশহর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ওবাইদুর রহমান।

পুলিশ জানায়, ডা. রাফসান জানির বিরুদ্ধে  মণিরামপুর থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা আছে। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ দাবি করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে শহরের উপশহর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলেও তারা দাবি করেন। আজ রোববার তাকে আদালতে পাঠানো হবে।

ডা. রাফসান ও তার প্রতিপক্ষ একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা করেন। প্রতিপক্ষের ষড়যন্ত্রের স্বীকার হয়ে ডা. রাফসানের শ্যলিকা তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে মামলা করেন। এ বিষয়টি সংবাদ সম্মেলন করে নিজে ষড়যন্ত্রের স্বীকার উল্লেখ করে তার শ্যালিকা জানিয়েছিলেন।  

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)