Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চার দিন নিখোঁজের পর পুকুরে মিলল ব্যক্তির লাশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৬:১০ পিএম
চার দিন নিখোঁজের পর পুকুরে মিলল ব্যক্তির লাশ

মফিজুল ইসলাম ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে চার দিন ধরে নিখোঁজ থাকা মো. মফিজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার কুশনা ইউনিয়নের একটি পুকুরে তাঁর ভাসমান লাশ পাওয়া যায়।

নিহত মফিজুল ইসলাম উপজেলার হরিন্দীয়া ঝামাঘাটা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত চার দিন আগে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি মফিজুল। স্বজনেরা সম্ভাব্য নানা স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাননি। বৃহস্পতিবার সকালে স্বজনেরা বাড়ির পাশের আনোয়ার হোসেনের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন।

খবর পেয়ে কোটচাঁদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু করে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)