Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় আল-হিকমাহ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

শার্শা প্রতিনিধি শার্শা প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৫:৪২ পিএম
শার্শায় আল-হিকমাহ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

শার্শায় আল-হিকমাহ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শায় সেবামূলক সামাজিক সংগঠন আল-হিকমাহ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাত ৯ টায় শার্শা উপজেলা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন, সার্বিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মো: সোহানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন।

সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: আব্দুল মালেক, উপদেষ্টা মো: হিরান আহমেদ ও শেখ নাজমুল হোসেন, প্রতিষ্ঠাতা মো: তাজমুল হোসেন, অর্থ সম্পাদক মো: জুবায়ের ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, মানবসেবা ও সামাজিক উন্নয়নে আল-হিকমাহ ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)