Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান

❒ উন্মুক্ত হচ্ছে হরমুজ প্রণালি

আলজাজিরা আলজাজিরা
প্রকাশ : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ১০:১০ এ এম
দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান

দুই সপ্তাহের জন্য খুলে যাচ্ছে হরমুজ প্রণালি ছবি: আলজাজিরা

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুঝড়ে যেন হঠাৎ এক পশলা শান্তির বৃষ্টি! বিশ্ব অর্থনীতির ধমনী হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালি' নিয়ে এক অভাবনীয় সিদ্ধান্ত জানাল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে শেষ পর্যন্ত সাড়া দিয়েছে তেহরান। তবে এই সম্মতির পেছনে লুকিয়ে আছে কিছু কঠিন এবং সুনির্ধারিত শর্ত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অত্যন্ত স্পষ্টভাবে তার দেশের অবস্থান তুলে ধরেছেন। তার কণ্ঠে যেমন ছিল শান্তির বার্তা, তেমনি ছিল প্রচ্ছন্ন হুঁশিয়ারি। আরাঘচি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের সার্বভৌমত্বে সামান্য আঘাত আসলেও এই যুদ্ধবিরতি এক মুহূর্তেই ভেস্তে যাবে।

বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ পার হয় এই হরমুজ প্রণালি দিয়ে। গত কয়েক দিনের উত্তেজনায় যা ছিল কার্যত রুদ্ধ। কিন্তু ইরানের এই নতুন ঘোষণায় আগামী দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথটি নিরাপদ হতে যাচ্ছে। তবে এখানেও রয়েছে ইরানের কৌশলগত নিয়ন্ত্রণ।

প্রস্তাবটির কোনো আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়নি, তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটি সারসংক্ষেপ প্রকাশ করেছে, যেখানে নিম্নলিখিত দাবিগুলো উল্লেখ রয়েছে: ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে হবে। ইরানের ‘প্রতিরোধ অক্ষদের’ সব অংশের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে।  এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও মোতায়েন স্থান থেকে সেনা প্রত্যাহার করতে হবে। হরমুজ প্রণালিতে একটি ‘নিরাপদ চলাচল প্রোটোকল’ স্থাপন করতে হবে। * ইরানকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।  সব ধরনের প্রাথমিক ও গৌন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, পাশাপাশি বোর্ড অব গভর্নরস ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাতিল করতে হবে।  বিদেশে থাকা ইরানের সব অবরুদ্ধ সম্পদ মুক্ত করতে হবে।

ইরানের এসব দাবির কোনোটি যুক্তরাষ্ট্র নীতিগতভাবে মেনে নিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসব বিষযে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে  সামান্য একটি ভুল পদক্ষেপ বা প্রতিপক্ষের দিক থেকে আসা ছোট কোনো উস্কানি এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে নিমেষেই ভয়াবহ যুদ্ধে রূপান্তর করতে পারে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এবং তেহরান—উভয় পক্ষই এই ‘শান্তির সুযোগ’ কতটা নিষ্ঠার সাথে পালন করে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)