Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উত্তরপ্রদেশে সেহরিতে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২২ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৪৮ পিএম
উত্তরপ্রদেশে সেহরিতে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না

মসজিদের মাইক। ছবি: প্রতীকী

সমাজবাদী পার্টির বিধায়ক কামাল আখতার যুক্তি দেন যে, হোলি, দীপাবলি, দশেরা, কাঁওয়ারযাত্রা এবং খ্রিস্টান ও শিখ উৎসবসহ সকল ধর্মের মানুষ রাজ্যজুড়ে অবাধে উদযাপন করে এবং পবিত্র মাসে মসজিদগুলোকেও একইভাবে সম্প্রসারিত করা উচিত।

পবিত্র রমজান মাসেও মসজিদে লাউডস্পিকার ব্যবহারের নিষেধাজ্ঞা বহাল রেখেছে ভারতের উত্তরপ্রদেশ সরকার। ফলে মসজিদের মাইক ব্যবহার করে সেহরিতে রোজাদারদের ডাকা যাবে না বলে জানিয়েছেন রাজ্যটির অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় একটি পত্রিকা জানিয়েছে, রাজ্যের বিধানসভায় সুরেশ কুমার খান্না বলেছেন, রমজানেও মসজিদে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত লাউডস্পিকার বাজানো যাবে না।

এর আগে, সেহরি ও ইফতারের সময় মাইক ব্যবহারের অনুমতি চাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য অর্থমন্ত্রী সরকারের লাউডস্পিকারের ওপর কঠোর অবস্থান ধরে রেখে একথা জানান।

সেহরি ও ইফতারের সময় মাইক ব্যবহারের অনুমতি চান সমাজবাদী পার্টির বিধায়ক কামাল আখতার। তিনি সরকারের কাছে আবেদন করেন যে মসজিদগুলোকে সেহরি ও ইফতারের জন্য সংক্ষিপ্ত ঘোষণা করার অনুমতি দেয়া হোক।

আখতার যুক্তি দেন যে, হোলি, দীপাবলি, দশেরা, কাঁওয়ারযাত্রা এবং খ্রিস্টান ও শিখ উৎসবসহ সকল ধর্মের মানুষ রাজ্যজুড়ে অবাধে উদযাপন করে এবং পবিত্র মাসে মসজিদগুলোকেও একইভাবে সম্প্রসারিত করা উচিত।

তিনি উল্লেখ করেন, মসজিদ থেকে সংক্ষিপ্ত ঘোষণা ঐতিহ্যগতভাবে রোজাদারদের সেহরি ও ইফতারের সময়সূচির হিসাব রাখতে সাহায্য করে আসছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)