Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৯৯

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৮:৩২ পিএম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৯৯

ডেঙ্গু আক্রান্ত সন্তানের শরীর থেকে রক্ত নিচ্ছেন নার্স ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন মারা যাওয়া তিনজনের মধ্যে চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুজন এবং ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন বাসিন্দা রয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

​প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ২৭৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে দুজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

​চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ৩৭১ জনের মৃত্যু হলো। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ১৭৯ জন মারা গেছেন। পাশাপাশি খুলনা বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুরে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)