Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তাপদাহ, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সংলাপ কাল

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৪:২৬ পিএম
তাপদাহ, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সংলাপ কাল

ছবি: ধ্রুব ডেস্ক

যশোরে ক্রমবর্ধমান তাপদাহ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণে- নগর জীবনের উপর বহুমাত্রিক প্রভাব, এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে “তাপদাহে যশোর: পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামিকাল ২৭ মে বুধবার বিকেল ৪:০০টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিতব্য নাগরিক সংলাপ যৌথভাবে কাইন্ড ভিশন, পাওয়ার ও জারা উন্নয়ন সংস্থা আয়োজন করেছে।

নাগরিক সংলাপে জাতীয় ও স্থানীয় পর্যায়ের নীতিনির্ধারক, সংসদ সদস্য, গবেষক, পরিবেশবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, উন্নয়নকর্মী, এনজিও ফোরাম, সচেতন নাগরিক, তরুণ প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার উপস্থিত থেকে জলবায়ু সংকট, তাপদাহ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, নগর পরিকল্পনা ও করণীয় বিষয়ে মতবিনিময় করবেন।

এই সংলাপ যশোরের পরিবেশগত সংকট মোকাবেলায় কার্যকর জনসচেতনতা সৃষ্টি, নীতি সহায়তা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ধ্রুব/এস.আই  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)